ঢাকা
খ্রিস্টাব্দ

সাফজয়ী নারী দলকে কোটি টাকা পুরস্কার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 4979116 জন
  • নিউজটি দেখেছেনঃ 4979116 জন
সাফজয়ী নারী দলকে কোটি টাকা পুরস্কার
ছবি : সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।


আসিফ মাহমুদ জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।


এর আগে, গত বুধবার নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় নারী সাফ শিরোপা জেতে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সাফজয়ী দলটি দেশে পৌঁছালে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলটিকে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


এদিকে সাফজয়ী ফুটবল দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট :