ঢাকা
খ্রিস্টাব্দ

বাণিজ্য মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.১৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3920570 জন

  • নিউজটি দেখেছেনঃ 3920570 জন
বাণিজ্য মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ  মুসল্লিরা। শুক্রবার (২০ জানুয়ারি)  জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। 


মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মইনুল আহসান মুন্না, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ। 


এ সময় বক্তারা বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির নামে  জুয়া বন্ধের দাবি জানান। অবিলম্বে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলে ও পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.১৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ