ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা গ্রেফতার ১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১.১৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4348675 জন

  • নিউজটি দেখেছেনঃ 4348675 জন
আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে  তরুণীর আত্মহত্যা গ্রেফতার ১
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাইয়ে কলেজ পড়ুয়া ছাত্রী তানিয়া ও মোহন্ত কুমারের প্রেম বিচ্ছেদে আত্মহত্যা করেছে তানিয়া। 


 শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার খন্জর গ্রামে এ ঘটনা ঘটে।


জানাগেছে খনজোর গ্রামের রফিকুল ভান্ডারির কলেজ পড়ুয়া মেয়ে তানিয়া সুলতানা রিতু (১৯) ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মোহন্ত কুমার ছিলেন তানিয়ার প্রাইভেট শিক্ষক   প্রাইভেট পড়াতেন, এবং এভাবেই গত তিন বছর ধরে তাদের সম্পর্ক গড়ে ওঠে।


সম্প্রতি মোহন্ত অন্য একজনকে বিয়ে করলেও তানিয়া  তাকে বিয়ে করার জেদ ছাড়ে নি। তবে মোহন্ত তাকে বিয়ে করতে অস্বীকার করায় তানিয়া শনিবার (১২ এপ্রিল) সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


আত্রাই থানার অফিসার ইনচার্জ  (ওসি)সাহাবুদ্দিন জানান, রিতুর বাবা রফিকুল ইসলাম তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মোহন্ত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রিতুর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোহন্ত কুমারকে গ্রেফতার করে নওগাঁ জেলে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১.১৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১.১৫ অপরাহ্ন