ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4237238 জন

  • নিউজটি দেখেছেনঃ 4237238 জন
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা  চালক-পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সকাল ১০টার দিকে বাহির সিগন্যাল এলাকায় জব্দ করা অটোরিকশা ফেরত ও পুলিশের হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের সড়ক ছাড়তে বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।


অটোরিকশা চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল মারতে থাকে। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে পুলিশ টিয়ারশেল ছুঁড়েন। এরপর সেনাবাহিনীর সদস্যরা গেলে চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।


পুলিশ জানায়, অটোরিকশা চালকরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন। বারবার তাদের অনুরোধ করে সড়ক থেকে সরে যেতে বললেও তারা সেখান থেকে যাচ্ছিলেন না। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে।


জানতে চাইলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, রিকশাচালকদের অনেকবার বলেছি রাস্তা থেকে সরে দাঁড়াতে। তারা উলটো আমাদের ওপর হামলা চালিয়েছে।


চান্দগাঁও থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।


প্রসঙ্গত, গত চারদিনে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬০০’র বেশি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। এপ্রিল মাসেই জব্দ ও ডাম্পিং করা হয়েছে দুই হাজারের মতো রিকশা। এ ছাড়া বিভিন্ন চার্জিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ