ঢাকা
খ্রিস্টাব্দ

নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও ১টি কারখানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোয়াখালী জেলা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3080846 জন

  • নিউজটি দেখেছেনঃ 3080846 জন
নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও ১টি কারখানা

নোয়াখালীর সেনবাগে ১১টি দোকান ও গোডাউনসহ ১টি কাঠের আসবাবপত্র তৈরীর কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  


ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকান ও একটি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। রোববার সকাল সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ কমপক্ষে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ভুক্তভোগী ব্যবসায়ীদের ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  


সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.সাব্বির হোসেন বলেন, পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোয়াখালী জেলা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২.৫৫ পূর্বাহ্ন