ঢাকা
খ্রিস্টাব্দ

‘আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ’—জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2671554 জন

  • নিউজটি দেখেছেনঃ 2671554 জন
‘আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ’—জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস
-- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করে বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী -আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল।

জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, একটা খারাপ কথা বলতে হয়, আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।

এই বিএনপি নেতা বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়। 

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৭ অপরাহ্ন