ঢাকা
খ্রিস্টাব্দ

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৬.২৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৬.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2367771 জন

  • নিউজটি দেখেছেনঃ 2367771 জন
ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরে ঘন কুয়াশায় গাড়ি চাপায় সমাদ্দারে  এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। নিহত সুমন সরদার(৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা যায়নি। 




হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, সকালে  শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুরের রাজৈর ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশার কারণে গাড়ি চাপায় এনজিও কর্মী সুমন সরদার গুরুতর আহত হয়। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী কিছু হাইওয়ে পুলিশের সদস্যরা সুমনকে রাস্তার পাশে পরে থাকতে  দেখলে, তারা সুমনকে  উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা সনাক্ত করা যায়নি। 




রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৬.২৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ৬.২৫ অপরাহ্ন