ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু, পরিচয় শনাক্তে চেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.২৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2385947 জন

  • নিউজটি দেখেছেনঃ 2385947 জন
ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু, পরিচয় শনাক্তে চেষ্টা
-- প্রতীকি ছবি।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন পূর্ব রায়পুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি একজন পুরুষ, বয়স আনুমানিক ১২ বছর বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রেললাইনে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনের ধাক্কায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত শিশুটির পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট, কালো রঙের গোল গলা গেঞ্জি ও কালো রঙের জ্যাকেট।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) রাশেদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ট্রেনের ধাক্কায় আনুমানিক ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

রেলওয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় থানাসহ আশপাশের এলাকায় শিশুটির পরিচয় শনাক্তে খোঁজখবর নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.২৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.৩২ অপরাহ্ন