ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নারীর গলিত মরদেহ, পাওয়া যাচ্ছেনা স্বামীকে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ৯.২৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ৯.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4732549 জন

  • নিউজটি দেখেছেনঃ 4732549 জন
চট্টগ্রামে নারীর গলিত মরদেহ, পাওয়া যাচ্ছেনা স্বামীকে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঘটনার পর থেকে স্বামী পালিয়ে রয়েছে। ওই নারীর নাম নাসিমা আক্তার। তিনি একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে। রোববারও তার স্বামীকে পাওয়া যায়নি।  পুলিশের ধারণা, স্বামীই তাকে খুন করে পালিয়েছেন। 


স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচের যোগান হতো। গতকাল দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।


মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটিও অনেকদিন আগের, প্রায় গলিত। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ৯.২৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ৯.২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ