ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশের দায়িত্বপালনে বড় ভুল হয়েছে, এজন্য আমরা লজ্জিত: আইজিপি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১.৩৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4602319 জন

  • নিউজটি দেখেছেনঃ 4602319 জন
পুলিশের দায়িত্বপালনে বড় ভুল হয়েছে, এজন্য আমরা লজ্জিত: আইজিপি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে। দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে, এজন্য আমরা লজ্জিত।


শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দফতরের কনফারেন্স রুমে বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।


আইজিপি জানান, সারা দেশে লুট হওয়া ৬ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২ হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১.৩৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১.৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ