ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4481683 জন

  • নিউজটি দেখেছেনঃ 4481683 জন
শিবচরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ)—এর উদ্যোগে হাইব্রিড জাতের ভাঙ্গর ও পার্পল কিং বেগুন প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোপালপুর এলাকায় ইউএসএআইডি-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ। 


এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি )-এর ফিল্ড সুপারভাইজার নাজমুল হক, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মাহমুদা খানম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। 


অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নাসির উদ্দীন মাসুদ এবং ৪০ জন পুরুষ-মহিলাদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ১.৫৫ পূর্বাহ্ন