ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.৩০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4503591 জন

  • নিউজটি দেখেছেনঃ 4503591 জন
লংগদুতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইনীমুখ ও কালাপাকুজ্যা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


আজ ১৭ জানুয়ারী সকাল ৯ঃ০০ টায় স্থানীয় এক মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মাদ নুরুল করিম।


আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ মাঈনুদ্দীন, সেক্রেটারি মাওলানা মোঃ নুরুন্নবী, মাইনীমুখ ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ ওছমান গণি, মাওলানা জুলহাস উদ্দীন, মাওলানা আবরারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি  মানছুরুল হক বলেন, সঠিক পরিকল্পনাই কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে। পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিড় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নিজেদের সকল মেধা ও শ্রমের বিনিময়ে এলাকার প্রত্যকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের দাওয়াত পৌছে দিতে একযোগে কাজ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.৩০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ