ঢাকা
খ্রিস্টাব্দ

দুর্গাপূজার দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 5072808 জন
  • নিউজটি দেখেছেনঃ 5072808 জন
দুর্গাপূজার দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত। ডেস্ক রিপোর্ট । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুর্গাপূজার বিজয়া দশমী ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। তিনি গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে এক আলোচনা সভায় এই তথ্য জানান।


উপদেষ্টা বলেন, "বাংলাদেশের সাড়ে ১৭ কোটি মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে। আমরা সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ।" এবারের দুর্গাপূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা পূর্বের ২ থেকে ৩ কোটি টাকার তুলনায় বেশি। তিনি নিশ্চিত করেছেন যে, চলমান দুর্গাপূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ, র‌্যাব ও আনসারদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। সশস্ত্র বাহিনীও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নিরাপত্তা প্রদান করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দ।


উপদেষ্টা পরবর্তীতে ফার্মগেটে সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :