ঢাকা
খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় ‘ডানা’: আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 5055101 জন
  • নিউজটি দেখেছেনঃ 5055101 জন
ঘূর্ণিঝড় ‘ডানা’: আবহাওয়া অফিসের সতর্কবার্তা
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’ নাম নিয়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যদিও এটি বাংলাদেশে আঘাত হানবে কি না, তা এখনও নিশ্চিত নয়।


আবহাওয়া অধিদফতরের বার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে অক্টোবরের ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


গবেষক মোস্তফা কামাল জানান, ১৮ অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিমবঙ্গ ও খুলনা অঞ্চলের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। পরিস্থিতির উন্নতি হলে আগামী ২২ অক্টোবর থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে আঘাতের স্থান নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে ভারতের পশ্চিমবঙ্গ বা ওডিশার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলে প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :