ঢাকা
খ্রিস্টাব্দ

পল্লী বিদ্যুৎ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২.৫১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4198729 জন

  • নিউজটি দেখেছেনঃ 4198729 জন
পল্লী বিদ্যুৎ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে না জড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক অফিস আদেশে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।


আদেশে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী কর্তৃক পবিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নিকট হতে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।


এতে বলা হয়, এ ছাড়া, পবিসে কর্মরত লাইনক্রুগণের মধ্যে কিছুসংখ্যক লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


এ প্রেক্ষাপটে বর্ণিত কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে উক্ত কর্মকাণ্ডের সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সতর্ক করেছে বিআরইবি।


অফিস আদেশে আরো বলা হয়েছে, এসব কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব পবিসের জেষ্ঠ মহাব্যবস্থাপকদের। কোনো মহাব্যবস্থাপক যদি এতে গাফিলতি করেন, সে ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ডের দায়ভার তাকেও গ্রহণ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২.৫১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২.৫১ অপরাহ্ন