ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০.৫৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1313706 জন

  • নিউজটি দেখেছেনঃ 1313706 জন
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
ছবিঃ নিহত আব্দুল মজিদ।


চট্টগ্রামের রাউজানে ইফতারের পর বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আব্দুল মজিদ (৫৫) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে। তিনি পেশায় একজন ঘটক এবং স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার শেষ করে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল মজিদ। এ সময় তিন-চার জনের একটি সশস্ত্র দুর্বৃত্তের দল তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত দাশ রায় জানান, ইফতারের পর বাজারে কয়েকজনের সঙ্গে আব্দুল মজিদের তর্কাতর্কি হয়েছিল। একপর্যায়ে তাকে গুলি করা হয়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, নিহত ব্যক্তি পেশায় একজন ঘটক ছিলেন। একটি বিষয় নিয়ে গত দুদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় একই ইস্যুতে পুনরায় তর্কাতর্কির জেরে তাকে গুলি করা হয়। পুলিশ ইতোমধ্যে কয়েকজনের নাম পেয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

নিহতের ভাই মো. আনোয়ার জানান, আব্দুল মজিদ সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিক মামলার শিকার হয়ে এলাকাছাড়া ছিলেন। সরকার পরিবর্তনের পর এলাকায় ফিরে অলিমিয়াহাট বাজারের ইজারা নিয়েছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০.৫৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০.৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ