ঢাকা
খ্রিস্টাব্দ

৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1243684 জন

  • নিউজটি দেখেছেনঃ 1243684 জন
৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার


অন্তর্বর্তী সরকারের সময়ে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার ক‌রা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে।


একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১.৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ