ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

ছাদের রেলিং থেকে পড়ে রডবিদ্ধ, শেষ হলো ওয়াসিফের ছোট্ট জীবন

খেলতে খেলতেই মৃত্যু—আম পাড়ার আনন্দ মুহূর্তেই শোক!
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ৪.০৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ৪.০৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 847876 জন

  • নিউজটি দেখেছেনঃ 847876 জন
ছাদের রেলিং থেকে পড়ে রডবিদ্ধ, শেষ হলো ওয়াসিফের ছোট্ট জীবন
- নিহত মাশরুর ওয়াসিফ (৯)। ছবি: সংগৃহীত ।।


চট্টগ্রামের মিরসরাইয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৯ বছরের শিশু মাশরুর ওয়াসিফ। মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল ওয়াসিফ। হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে ছাদের কলাম থেকে বেরিয়ে থাকা লোহার রডে বিদ্ধ হয় তার শরীর। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাফায়েত জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ওয়াসিফ ওই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ৪.০৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ৪.০৯ পূর্বাহ্ন