ঢাকা
খ্রিস্টাব্দ

জনপ্রশাসন সচিব ওএসডি, দায়িত্বে মোখলেসুর রহমান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5172810 জন

  • নিউজটি দেখেছেনঃ 5172810 জন
জনপ্রশাসন সচিব ওএসডি, দায়িত্বে মোখলেসুর রহমান
ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার পরিবর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। অবসর থেকে ফিরিয়ে এনে তাকে দুই বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।


গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মোখলেসুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে এবং এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ