ঢাকা
খ্রিস্টাব্দ

কান উৎসবে নজর কাড়লেন ভাবনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5245823 জন

  • নিউজটি দেখেছেনঃ 5245823 জন
কান উৎসবে নজর কাড়লেন ভাবনা
ছবি : সংগৃহীত

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান।’ তিন বছর আগে আঁ সার্তে রিগায় প্রতিযোগিতা করেছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। কানের ফিল্মবাজার ‘মার্শে দ্যু ফিল্ম’-এ সারা দুনিয়ার চলচ্চিত্র জগতের মানুষ নিজেদের প্রজেক্ট নিয়ে হাজির হয়। বিগত কয়েক বছর বাংলাদেশ থেকে অনেকেই সেখানে অংশ নিয়েছেন। এবার সে রকম কোনো খবর এখনো পাওয়া যায়নি।

তবে এরইমধ্যে কানসৈকতে হাজির হয়েছেন আশনা হাবিব ভাবনা। কোনো ছবি নিয়ে নয়, ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী সেখানে হাজির হয়েছেন নিজ উদ্যোগে।


গতকাল ভাবনা বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছে ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগত। তবে অভিনেত্রী হিসেবে এখানে যে আসতে পেরেছি এটা অনেক আনন্দের। আমার এই আসার পেছনে কাউকে ধন্যবাদ দিতে হবে না, এ কারণে আমি গর্বিত।’

আবেদন করার পর সব কাগজপত্র দেখে তাঁকে দক্ষিণ এশিয়ার একজন অভিনেত্রী হিসেবে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ভাবনা আরো বলেন, ‘এখানে অনেক দেশের চলচ্চিত্র পরিচালক-প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে।

সারা দুনিয়ার চলচ্চিত্রবাজার কত বড় তার একটা ধারণা হচ্ছে আমার। আমার অভিনয় করার স্পৃহাটা আরো বাড়ছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ