ঢাকা
খ্রিস্টাব্দ

লন্ডন যাচ্ছেন তাসনিয়া ফারিণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5223431 জন

  • নিউজটি দেখেছেনঃ 5223431 জন
লন্ডন যাচ্ছেন তাসনিয়া ফারিণ
ছবি : সংগৃহীত

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তার বড় পর্দায় অভিষেক হয়েছে।


ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।  

এ সিনেমা দিয়ে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। সিনেমাটি পরিচালনা করেন ধ্রুব হাসান।


ফারিণ অভিনীত সিনেমাটি এবার প্রদর্শিত হবে রেইনবো চলচ্চিত্র উৎসবে। এ উৎসবে যোগ দিতে লন্ডনে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।


আগামী ২ জুন শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে রেইনবো চলচ্চিত্র উৎসব। ২৫তম রজতজয়ন্তী উৎসবের সমাপনী দিন দেখানো হবে ‘ফাতিমা’।


‘ফাতিমা’ সিনেমাটির যখন শুটিং শুরু হয়, অভিনেত্রী তাসনিয়া ফারিণ তখনো সেভাবে ডানা মেলেননি। সবে শুরু অভিনয়ের পথচলা। ফারিণ এখন প্রতিশ্রুতিশীল তারকা, বিদেশ থেকে তার ‘ফাতিমা’ও এনেছে পুরস্কার।  


ছয় বছর আগে এ সিনেমার নাম ছিল ‘দাহকাল’। গল্পের স্বার্থে পরে বদলে নামকরণ করা হয় ‘ফাতিমা’।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন