ঢাকা
খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় প্রাণ গেল টোল আদায়কারীর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5244393 জন

  • নিউজটি দেখেছেনঃ 5244393 জন
নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় প্রাণ গেল টোল আদায়কারীর
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৪০) নামের এক টোল আদায়কারী নিহত হয়েছেন। এ সময় টোলপ্লাজার টোল ঘর ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। 


সোমবার (২৪ জুন) সকালে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা জামালপুরের বকশীগঞ্জ থানার ফজল হকের ছেলে।



স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে রংপুর থেকে লালমনিরহাটগামী একটি ১০ চাকার পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ঢুকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টোল আদায়কারী মাসুদ রানা নামের এক টোল আদায়কারীর শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে টোলপ্লাজায় ডিউটিরত পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটিসহ ট্রাকের চালক ও সহকারীকে আটক করেন।



খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

টোলপ্লাজার মালিক রেগনাম পেন্টা গ্রুপের ম্যানেজার শহিদ বলেন, ‘মাসুদ গত তিন বছর থেকে আমাদের কোম্পানিতে সততার সঙ্গে কাজ করে আসছে। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ঘাতক ট্রাকচালকের কঠিন শাস্তি চাই।



লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ