News Link: https://www.dailylalsobujbd.com/index.php/news/1iS
টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। মুশফিকুর রহিম নাম লেখালেন আরেকটি অনন্য কীর্তিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩৩ রানে অপরাজিত আছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ৬ হাজার থেকে ৩০ রান দূরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এখন তার টেস্ট রান ৬,০০৩। ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এসে এই মাইলফলকে নাম লেখালেন মুশফিক।