ঢাকা
খ্রিস্টাব্দ

যৌথ অভিযানে ১৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3936065 জন

  • নিউজটি দেখেছেনঃ 3936065 জন
যৌথ অভিযানে ১৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪
ছবি : সংগৃহীত

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র রাখার অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। 


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি রিভলবার, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি  ও এসবিবিএল তিনটি।


উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযান অব্যাহত আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ