ঢাকা
খ্রিস্টাব্দ

আগামীকাল ঢাকায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৩৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3501353 জন

  • নিউজটি দেখেছেনঃ 3501353 জন
আগামীকাল ঢাকায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে ঠিক এমন পরিস্থিতিতে সোমবার ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটিই উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক।


বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে ইসকনের সাবেক এক নেতার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে প্রতিবেশী দুদেশের সম্পর্কে টানাপড়েন চলছে। বৈঠকটি ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকের অধীনে নিয়মিত ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও এসব কারণে বেশি গুরুত্ব পাচ্ছে। আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রেখেছে। দেশে ফিরিয়ে এনেছে আগরতলা ও কলকাতার মিশন প্রধানদের। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৩৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০.৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ