ঢাকা
খ্রিস্টাব্দ

আসামি সাজু পাঁচ দিনের রিমান্ডে

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা মামলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4572306 জন

  • নিউজটি দেখেছেনঃ 4572306 জন
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা মামলা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলার আসামি সাজু বৈদ্যকে (৩৯) জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের পঞ্চম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া সাজু বৈদ্য নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটার ডাক্তার লেন এলাকার মধুসূদন বৈদ্য’র ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান,সাজু বৈদ্যকে ঘটনার দিন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনগণ। তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন। তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। জিজ্ঞাসাবাদ করতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কোতোয়ালী থানার একটি রাষ্ট্রদ্রোহী মামলায় আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করেন। এরপর তার অনুসারিরা প্রিজনভ্যান আটকে আদালত ও আশেপাশের এলাকায় বিক্ষোভ করতে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় আদালত চত্বরে থাকা সরকারি গাড়িসহ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে ভাঙচুর করা হয়। একপর্যায়ে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে বিক্ষুব্ধরা। পরদিন সংঘর্ষে পুলিশের ওপর হামলা ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১.৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ