ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বন্দর নিয়ে একটি ‘কৌশলপত্র’ প্রণয়নের কাজে ‘ফরহাদ মজহার’

কি বলেছেন ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে?
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮.২৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2555588 জন

  • নিউজটি দেখেছেনঃ 2555588 জন
চট্টগ্রাম বন্দর নিয়ে একটি ‘কৌশলপত্র’ প্রণয়নের কাজে ‘ফরহাদ মজহার’
ছবি- রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার।

‘ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে জানালেন কলামিস্ট, গবেষক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।


এ সময় তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে একটি ‘কৌশলপত্র’ প্রণয়নের কাজে হাত দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, এটি শিগগিরই সরকারের হাতে তুলে দেব। সরকারের নৌ-উপদেষ্টা আমাদের প্রিয়জন। আশা করছি, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন।


ফরহাদ মজহার বলেন, ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ‘ তাঁর প্রশ্ন, বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন?


ফরহাদ মজহার বলেন, ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত যদি আমাদের মিত্রদেশ হতো; তবে তারা আলাদা দেশ না থেকে একত্রে থাকতো। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যেকোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে। ভারতকে যেদিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো; সেদিন আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি।


প্রেসক্লাব ‘অন্তর্র্বতী কমিটি’র সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল, প্রেস ক্লাব ‘অন্তবর্তী কমিটি’র সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক শহিদুল ইসলাম, ওয়াহিদ জামান, মোহাম্মদ আলী প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮.২৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮.২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ