ঢাকা
খ্রিস্টাব্দ

শেখ হাসিনার প্রত্যাবর্তনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৩৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3350528 জন

  • নিউজটি দেখেছেনঃ 3350528 জন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।


বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।’ এ সময় রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।’


এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসা হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৩৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০.৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ