ঢাকা
খ্রিস্টাব্দ

সেনাপ্রধান: সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের জাতির অহংকার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২.১৪ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4519515 জন

  • নিউজটি দেখেছেনঃ 4519515 জন
সেনাপ্রধান: সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের জাতির অহংকার
ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। সব সম্প্রদায়ের ব্যক্তিরা যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরলস ভাবে দায়িত্ব পালন করছে।


 

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। সেনাপ্রধান শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


 

সেনাপ্রধান বলেন, অন্যান্য সব সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে। সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২.১৪ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২.১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ