ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে: আমীর খসরু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3312912 জন

  • নিউজটি দেখেছেনঃ 3312912 জন
বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে: আমীর খসরু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,  শেখ হাসিনার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা, তরুণদের চিন্তা চেতনা আমাদেরকে বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে হবে। শনিবার সকালে মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 


এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম প্রমুখ।


তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী হারিয়েছি, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নি। ভবিষ্যতেও আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন