ঢাকা
খ্রিস্টাব্দ

কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ

ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
ময়মনসিংহ
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৬.৪৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৬.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3221634 জন

  • নিউজটি দেখেছেনঃ 3221634 জন
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, ছবি।

ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে, কাঁটাতারের বেড়া দেওয়াও বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবউদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশী মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে। 

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
ময়মনসিংহ
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৬.৪৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৬.৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ