ঢাকা
খ্রিস্টাব্দ

ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে মিশরের আমন্ত্রণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3831326 জন

  • নিউজটি দেখেছেনঃ 3831326 জন
ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে মিশরের আমন্ত্রণ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর। বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান।


একটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিশরের আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করা।


ডি-৮ এর মূল লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলোর বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করা, নতুন বাণিজ্য সুযোগ সৃষ্টি করা এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন করা।


রাষ্ট্রদূত ফাহমি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মিশরের সমর্থনের কথা উল্লেখ করে জাতির উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যের বৈচিত্র্য ও উদ্ভাবনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে বলে আশা করা হচ্ছে। সদস্য দেশগুলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলাসহ পারস্পরিক প্রবৃদ্ধি উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন