ঢাকা
খ্রিস্টাব্দ

‘আবারও বিপ্লব হলে সেটি হবে ভয়াবহ’

--- আব্দুল মুয়ীদ চৌধুরী
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৫২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4759137 জন

  • নিউজটি দেখেছেনঃ 4759137 জন
‘আবারও বিপ্লব হলে সেটি হবে ভয়াবহ’
ছবি : সংগৃহীত

আবারও বিপ্লব হলে সেটি ভয়াবহ হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি, কিন্তু আবারও বিপ্লব হলে সেটি হবে ভয়াবহ। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।


সংস্কার কমিশনের প্রধান বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নেই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেটি আমাদের চেষ্টা করতে হবে। তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু নয়। কিন্তু তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখব বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে, কিছু হয়ত মতামত দিতে পারি সরকারকে।


ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এ ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি, তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলে চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হবো, সেটি তো ভুল। আমি শক্তভাবে না বলেছি। প্রয়োজনে ওএসডি করে দেন, তবুও কম্প্রোমাইজ করতে পারব না।


সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি ও কমিশনের সদস্য মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৫২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৫২ অপরাহ্ন