ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মৃত্যুবরণ করেন সোনাজয়ী শুটার সাদিয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০.৫৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4748388 জন

  • নিউজটি দেখেছেনঃ 4748388 জন
চট্টগ্রামে মৃত্যুবরণ করেন সোনাজয়ী শুটার সাদিয়া
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সোনাজয়ী সৈয়দা সাদিয়া সুলতানা। সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন অন্যলোকে। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া। অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।  


এদিকে মেয়ের মরদেহ হাসপাতাল থেকে বের করার মুহূর্তে বাবা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, আমার সাদিয়া আর নেই। দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।


জানা গেছে, সাদিয়ার শুটিং ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা। তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে জেতেন সোনার পদক। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন তিনি। গত ১১ বছর বলতে গেলে একেবারে আড়ালেই ছিলেন খেলার দুনিয়া থেকে। সাত বছর আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল সাদিয়া অসুস্থ। যদিও আর কখনও শুটিংয়ে ফেরেননি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০.৫৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০.৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ