ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে ব্যাপকহারে বেড়েছে গরু চুরি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন চঞ্চল | প্রতিনিধি
(আত্রাই) নওগাঁ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ৭.৪৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ৭.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3471507 জন

  • নিউজটি দেখেছেনঃ 3471507 জন
আত্রাইয়ে ব্যাপকহারে বেড়েছে গরু চুরি
ছবি : সংগৃহীত

 নওগাঁর আত্রাইয়ে সম্প্রতি ব্যাপকহারে বেড়েছে গরু চুরি।  সর্বশেষ জানাগেছে  গত ২ডিসেম্বর সোমবার  দিবাগত-রাত এ উপজেলার বলরামচক গ্রামের মোজাফফর হোসেন এর গোয়ালঘর থেকে তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে, এর আগে প্রায় তিন সাপ্তাহের ব্যাবধানে উপজেলার মিরপুর গ্রামের মালেকের ছেলে জসিম  , শ্রীরামপুর গ্রামের সামাদের ছেলে সুমন এর গোয়ালঘর থেকে গরু চুরি হয়,  এছাড়াও উপজেলার  বিভিন্ন এলাকায় ভ্যান মোটরসাইকেল সহ বিভিন্ন  চুরির ঘটনা ঘটেছে ব্যাপক হারে।

নিশি কুটুম্বদের দৌরাত্ম  ব্যাপক হারে বেড়ে যাওয়ায়   সম্প্রতি সময়ে আতংকিত হয়ে পড়েছে গ্রামীণ জনপদের মানুষ  । 


গত ৫আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পড় থেকেই একরকম নিস্ক্রিয় হয়ে পড়ে পুলিশি টহল ও আইনশৃংখলা পরিস্থতি.পরিস্থতি উন্নয়নে এবং জনগনের আস্থা ফেরাতে বিভিন্ন কৌশল অবলম্বন করায়। 


সম্প্রতি সময়ে কিছুটা পুলিশি কার্যক্রম ও টহল ব্যাবস্থা দৃশ্যমান হয়েছে তবে নিশি কুটুম্বদের সনাক্ত বা গ্রেফতারে তৎপরতা কম হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে  নিশিকুটুম্বদের দৌরাত্ম্য বেড়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। 


এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ  সাহাবুদ্দিন বলেন। ধারণা করা হচ্ছে  বহিরাগতরা এসব ঘটনা ঘটাচ্ছে. গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন আত্রাই থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে অতিদ্রুত এসব চুরির হোতাদের গ্রেফতার করতে সক্ষম হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন চঞ্চল | প্রতিনিধি
(আত্রাই) নওগাঁ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ৭.৪৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ৭.৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ