ঢাকা
খ্রিস্টাব্দ

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাচ্ছেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3174918 জন

  • নিউজটি দেখেছেনঃ 3174918 জন
আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাচ্ছেন
প্রতীকী ছবি

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ও এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট ও টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।



তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।


যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি।



যারা বরখাস্ত, অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি।


যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি।


চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে।


চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন