ঢাকা
খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্ট

সারা দেশে গ্রেপ্তার এক হাজার ৩০৮

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫২ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4352351 জন

  • নিউজটি দেখেছেনঃ 4352351 জন
সারা দেশে গ্রেপ্তার এক হাজার ৩০৮
ফাইল ছবি।

সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রবিবার পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে।


সূত্র জানিয়েছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫২ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫২ অপরাহ্ন