ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গ্রিল কেটে চুরি, তিন চোর পুলিশের জালে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৩ জুন ২০২৫, ১.২২ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫, ১.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2685398 জন

  • নিউজটি দেখেছেনঃ 2685398 জন
চট্টগ্রামে গ্রিল কেটে চুরি, তিন চোর পুলিশের জালে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরে এক বিশেষ অভিযানে চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার রাত দেড়টায় নগরের হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) এবং আজিজুল হাকিম মাসুম। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান জানান, চোরাইকৃত অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 


পুলিশ জানায়, গত ১২ জুন রাতে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের হালিম ভিলার চতুর্থ তলায় ভাড়াটিয়া মো. বেলাল উদ্দিনের বাসায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একটি ম্যাকবুক প্রো, একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়।


ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবির সদস্যরা) জানতে পারেন, ওই একই ভবনের আরেক ভাড়াটিয়া আবুল কাশেমের বাসায় এর ঠিক এক সপ্তাহ আগেও একই কৌশলে চুরি হয়। ওই ঘটনায় ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা খোয়া যায়। পর পর দুটি একই ধরনের চুরির ঘটনায় সন্দেহ ঘনীভূত হলে গোয়েন্দা বিভাগ গোপন খবরের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।


সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান আরো জানান, দিবাগত রাতে অভিযান চালিয়ে হালিশহর থানার বইল্লা কলোনির আলমগীরের ভাড়া বাসা থেকে চোর চক্রের মূলহোতা আব্দুল আলীম প্রকাশ শাকিলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


আলীমের দেওয়া তথ্যে ভিত্তিতে পরে তার দুই সহযোগী মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫)ও আজিজুল হাকিম মাসুমকে গ্রেফতার করা হয়।  এদের মধ্যে আজিজুল হাকিম মাসুম হালিশহর থানার বড়পুল সংলগ্ন আলম প্লাজার নিচতলার ‘ইনসাফ এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল এক্সেসরিজের দোকানের মালিক। তার দোকান থেকেই চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৩ জুন ২০২৫, ১.২২ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫, ১.২২ পূর্বাহ্ন