ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২.০০ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২.০০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2562348 জন

  • নিউজটি দেখেছেনঃ 2562348 জন
চট্টগ্রামে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীতে ‘জুলাই বিপ্লবের’ শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট এর উদ্বোধন হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার সকালে নগরীর পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যানে’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।


এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজের আমরা উদ্বোধন করলাম। আগামী ৫ আগস্ট একযোগে সারা বাংলাদেশে এটার উদ্বোধন হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে।


জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দায়দায়িত্ব সরকার নিচ্ছে বা নিয়েছে। জুলাইয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা চট্টগ্রামে সরকারি হসপিটালের পাশাপাশি দুই-তিনটা প্রাইভেট হাসপাতালও প্রস্তুত রেখেছি। সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে।


অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ফয়সাল আহমেদ শান্ত’র মা কোহিনূর বেগম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২.০০ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২.০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ