ঢাকা
খ্রিস্টাব্দ

অটোরিক্সা-মাহিদ্রা চালকদের সড়ক অবরোধে চট্টগ্রামে তীব্র যানজট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১০.২৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১০.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4293818 জন

  • নিউজটি দেখেছেনঃ 4293818 জন
অটোরিক্সা-মাহিদ্রা চালকদের সড়ক অবরোধে চট্টগ্রামে তীব্র যানজট
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধ করেছেন অটোরিক্সা-মাহিদ্রা চালকরা। অটোরিক্সা-মাহিদ্রার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে তারা এই অবরোধ করেন। এতে একঘণ্টা ধরে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে বাস-ট্রাকসহ শতশত গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। এ সময় তারা ট্রাফিক পুলিশের মামলা বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে চালকরা সড়কে বসে পড়েন।


চালকরা বলেন, বিনা কারণে আমাদের মামলা দেওয়া হচ্ছে। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে পুলিশেরা ঝামেলা করছে। এখন টাকা বেশি নিচ্ছে। এখন ডাবল মামলা দিচ্ছে। ১৫ বছর আগে ৫শ’ টাকা ১ হাজার টাকার উপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা-১০ হাজার টাকা, এমকি ১৫ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। এটাতো জুলুমি মামলা। আমরা বলব এটি ডাকাতি মামলা। আমরা এসব মামলা থেকে বাঁচতে চাই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১০.২৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১০.২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ