ঢাকা
খ্রিস্টাব্দ

জমির মালিকানা দাবি করে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দির ও ঘর ভাঙচুর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3166715 জন

  • নিউজটি দেখেছেনঃ 3166715 জন
জমির মালিকানা দাবি করে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দির ও ঘর ভাঙচুর
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের নাজিরপুরে জমির মালিকানা দাবি করে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দির ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান শিকদার মনিসহ ৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। 


শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া। 



মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী-বলিবাবলা রাস্তার পুর্ব পাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সঙ্গে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে ওই আওয়ামীলীগ নেতার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উদয়তারা গ্রামের আজিজুল শেখ ও পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের জালিস শেখসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা একটি মন্দির ও ঘর ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপর পাশে থাকা অন্য একটি সার্বজনিন মন্দিরও ভাঙচুর করে। 


স্থানীয়রা জানান, ওই জমির মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ ক্রয় করেন। সম্প্রতি আওয়ামীলীগ নেতা মনি শিকদারও সেই জমি ক্রয় করেছেন বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। ওই দিন তা দখল করতে সেখানে থাকা ঘর ও পাশের মন্দির ভাঙচুর করে প্রতিপক্ষ। 


অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শরিফুজ্জামান মনি ওই জমিটি ক্রয় সূত্রে তার দাবী করে বলেন, সেখানে থাকা ঘর ভাঙচুর করা হয়েছে, তবে মন্দির ভাঙচুরের অভিযোগ মিথ্যা। 


নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, জমির দখল নিয়ে বিরোধের জেরে মন্দির ভাঙচুরের অভিযোগে মমালা দায়ের হয়েছে। 


উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা শরিফুজ্জামান মনি শিকদারের বিরুদ্ধে গত আওয়ামীলীগ সরকারের সময়ে সহ বিভিন্ন সময় নারী ধর্ষণ, হত্যা, লুন্ঠনসহ অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১.১০ পূর্বাহ্ন