ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১.৩২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4239250 জন

  • নিউজটি দেখেছেনঃ 4239250 জন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। 


বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান প্রধান জাতিসংঘের সঙ্গে বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।


বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।


বিমান বাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গত ১৫ মার্চ ঢাকা ত্যাগ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১.৩২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১.৩২ অপরাহ্ন