ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে জাটকা সংরক্ষণে আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর , মাদারীপুর
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2219486 জন

  • নিউজটি দেখেছেনঃ 2219486 জন
শিবচরে জাটকা সংরক্ষণে আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের পদ্মারপাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে পদ্মায় এক নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়।


জানা গেছে,ইলিশ মাছ সংরক্ষণে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ। এসময় জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ এবং বিনিময় দন্ডনীয় অপরাধ এসম্পর্কে জেলেদের সচেতন করতে উপজেলা মৎস্য অফিস একাধিক সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে। সাধারণত ১০ ইঞ্চি দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশকে জাটকা বলা হয়ে থাকে। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা থেকে বিনিময় পর্যন্ত সকল কার্যক্রম দন্ডনীয় অপরাধ। 


এসময় বক্তারা বলেন,'ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।'


এসময় জেলেদের দিকনির্দেশনামূলক নানা বিষয় উল্লেখ্য করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে পদ্মাপাড়ের শতাধিক জেলে উপস্থিত ছিলেন।


শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা  মো.হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.হাবিবুল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবেন রহিম, চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলাম। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর , মাদারীপুর
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ