ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে এয়ারপডের ভেতর লুকিয়ে কোটি টাকার স্বর্ণপাচারের চেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3021864 জন

  • নিউজটি দেখেছেনঃ 3021864 জন
চট্টগ্রাম বিমানবন্দরে এয়ারপডের ভেতর লুকিয়ে কোটি টাকার স্বর্ণপাচারের চেষ্টা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

হাতঘড়ির চেইন আকারে মোবাইলের অ্যাডাপ্টার ও এয়ারপডের ভেতর লুকিয়ে ৯১০ গ্রাম ওজনের ১ কোটি ৭ লাখ টাকার স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। সোমবার সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে (এ৯-৫২৬) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সাতকানিয়ার আবদুল খালেকের ছেলে মোহাম্মদ মোকসুদ আহমেদের ব্যাগেজে এসব স্বর্ণ  পাওয়া যায়।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ওই যাত্রী তার সাথে আনা স্বর্ণবারের বিষয় কাস্টমসে ডিক্লেয়ার না করে তার ব্যাগেজসহ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধি ব্যাগেজ তল্লাশি করে। এ সময় তার কাছে লুকানো স্বর্ণ পাওয়া যায়।


গোল্ডবারগুলো কালার করে আনায় নিশ্চিত করতে এক্সপার্ট এনে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। চ্যানেলের ভেতর যেহেতু যাত্রী কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবার বহন করেছেন তাই স্বর্ণবারগুলো ডিএম মূলে আটক করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ