ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

মায়ের কোলের শিশু নালায় পড়ে নিখোঁজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১.০৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2999672 জন

  • নিউজটি দেখেছেনঃ 2999672 জন
মায়ের কোলের শিশু নালায় পড়ে নিখোঁজ

নগরের চকবাজার থানার কাপাসগোলায় ব্যাটারি রিকশা থেকে ছিটকে নালায় পড়ে মায়ের কোলে থাকা ছয় মাসের শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। সবার মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।  


শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে চকবাজারের কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা ঘটে।


 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগ্রাবাদ থেকে পাঠানো হয় ডুবুরি টিম। নালায় ককসিটসহ বর্জ্য অপসারণে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল। ডুবুরি টিম এসে শিশুটি উদ্ধারে কাজ করছে।  


রাত ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উদ্ধার অভিযানে নির্দেশনা দেন।


মেয়র বলেন, শিশুটিকে উদ্ধারই প্রধান কাজ। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও চসিকের পরিচ্ছন্নকর্মীরা কাজ করছেন। রিকশাযাত্রী মায়ের কোল থেকে ছয় মাসের শিশু নালায় ছিটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। তখন পানিতে স্রোত ছিল।  


তিনি বলেন, খাল নিয়মিত পরিষ্কার করি আমরা। কিন্তু আশপাশের ভবন থেকে সারাক্ষণ ময়লা আবর্জনা ফেলছে। নিজেদের সচেতন হতে হবে।  শিগগির এ জায়গায় রেলিং দেওয়া হবে বলে জানান মেয়র। রাত সোয়া ১০টার দিকে চসিকের স্ক্যাভেটারের সহায়তায় যাত্রীসহ নালায় পড়ে যাওয়া ব্যাটারি রিকশাটি নালা থেকে উদ্ধার করা হয়।


প্রতিবছর বর্ষা মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন স্থানে নালায় পড়ে, স্রোতে তলিয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে।  


এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, রাত ৯টা পর্যন্ত আগের তিন ঘণ্টায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পতেঙ্গায়। তবে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। বজ্রপাতও ছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১.০৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ