ঢাকা
খ্রিস্টাব্দ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত-২৫

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.১৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5168732 জন

  • নিউজটি দেখেছেনঃ 5168732 জন
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত-২৫
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ অন্তত ২৫ জন আহত হয়েছেন।


সংঘর্ষের পর ঢাকা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।


শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে নয়টার সময় মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ।

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইসের উপরে উঠে যায় । এতে পাঁচ জন আহত হন।


পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছন থেকে আরো তিনটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। 


এতে আহত হয় আরো ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ । চারটি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। 


শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশের সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.১৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ