ঢাকা
খ্রিস্টাব্দ

ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩৭ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1496033 জন

  • নিউজটি দেখেছেনঃ 1496033 জন
ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ

হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা থাকলো না।

বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন। এদিন বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির ও এস এম ফরহাদের আইনজীবী ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

এর আগে, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩৭ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩৭ অপরাহ্ন