ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুর-১ (শিবচর) বিএনপি'র প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1365094 জন

  • নিউজটি দেখেছেনঃ 1365094 জন
মাদারীপুর-১ (শিবচর) বিএনপি'র প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী
--মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত নতুন প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী।


মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন করল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ পরিবর্তন আনা হলো।


গত (৩ নভেম্বর) কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া, ক্ষোভ ও আন্দোলনের করে । সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থক। মাঠপর্যায়ে  প্রকাশ্যে এ সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানাতে থাকে।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনরায় ৩৬ টি আসনের সংশোধিত প্রার্থী তালিকা ঘোষণা করেন। সংশোধিত এই তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পান নাদিরা মিঠু চৌধুরী।


নাদিরা মিঠু চৌধুরী শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের কারণে নাদিরা মিঠু চৌধুরীকে সামনে এনে দল আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তাদের প্রত্যাশা। তারা মনে করছেন, নতুন প্রার্থী মাঠে নামলে শিবচর ও পুরো আসনে বিএনপির সাংগঠনিক টিম আরও ঐক্যবদ্ধ হবে।


নেতাকর্মীরা আরও বলেন, সাম্প্রতিক জটিলতা ও অভ্যন্তরীণ মতবিরোধ কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বকে ঘিরে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম এখন নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় রাজনীতিবিদরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন