ঢাকা
খ্রিস্টাব্দ

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3999237 জন

  • নিউজটি দেখেছেনঃ 3999237 জন
সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত যুবকের নাম আবুল কালাম (২৪)। তিনি ওই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।   


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল কালামসহ আরও কয়েকজন শ্রীরামপুর ঝালাঙ্গী সীমান্তের  ৮৪৮ মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের কাঁটাতার সংলগ্ন এলাকায় যান। এ সময় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আবুল কালাম গুলিবিদ্ধ হন। এসময় তার সঙ্গীরা তাকে টেনে বাংলাদেশ অংশে নিয়ে আসে। পরে গুরুতর অবস্থায় আবুল কালামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ আবুল কালামের মরদেহ উদ্ধার করেছে।


এর আগে গত সোমবার (২২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে হাসান নামে এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। গত ১০ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই রাখালকে গুলি করে বিএসএফ।   


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ