ঢাকা
খ্রিস্টাব্দ

ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5170561 জন

  • নিউজটি দেখেছেনঃ 5170561 জন
ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
ছবি : সংগৃহীত

এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, ব্রিজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 


সোমবার (১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।


পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।


সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এর আগে গত ৭ মে জনস্বার্থে রিটটি দায়ের করেছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন